Logo

ক্যাম্পাস

তেজগাঁও কলেজে ‘টিএমএস শর্ট ফিল্ম স্ক্রিনিং ২০২৫’ অনুষ্ঠিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১

আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৮

তেজগাঁও কলেজে ‘টিএমএস শর্ট ফিল্ম স্ক্রিনিং ২০২৫’ অনুষ্ঠিত

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘টিএমএস শর্ট ফিল্ম স্ক্রিনিং ২০২৫’। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের ১ নম্বর অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ড. মোহাম্মদ জহিরুল হুদা (জালাল) এবং অন্যান্য সিনিয়র শিক্ষকরা।


স্ক্রিনিংয়ে বিভাগটির শিক্ষার্থীদের নির্মিত মোট ১০টি শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। প্রদর্শিত ফিল্মগুলো হলো—

হারমোনিকা (শেখ সায়েম হোসেন)

হোয়াই? (শাহাদৎ হোসেন তন্ময়)

বোঝা (মো. ইবনে সাকিব)

স্মাইল (সানজিদা আক্তার)

অপেক্ষা (সাজিদ হোসেন)

ডিসিশন (মো. জাহিদুল ইসলাম)

সাইকোসিন্ড্রোম (এম সাইফুর রহমান)

লেট মি ইন (ইয়াসির আদনান অদ্রি, ফজলে রাব্বি মুন্না)

মার্ডার (মো. নয়ন ইসলাম লিংকন)

ইন্টারোগেশন (মাশরাফি সজিব)।

আয়োজনে বক্তারা শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণের সৃজনশীলতা ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

চয়ন/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন