Logo

ক্যাম্পাস

‘ঢাবি ট্যুরিস্ট সোসাইটি’র উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৩

‘ঢাবি ট্যুরিস্ট সোসাইটি’র উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ট্যুরিস্ট সোসাইটির (ডিইউটিএস) উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাবির টিএসসি প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়। এতে যোগ দেন সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা।

এরপর কর্মসূচিতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ, কালচারাল র‍্যালি, কুইজ প্রতিযোগিতা, গ্রামীণ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিটি পর্বে অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি টিএসসি প্রাঙ্গণকে উৎসবের আমেজে রাঙিয়ে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিইউটিএস সভাপতি অমিদ হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শুভ্রদেব বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক মঈন সৈয়দ। 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং ডিইউটিএসের প্রাক্তন কার্যনির্বাহী সদস্যরা।

ঢাবি ট্যুরিস্ট সোসাইটির সভাপতি অমিদ হাসান তার বক্তব্যে বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস পর্যটনের গুরুত্ব, সম্ভাবনা ও দায়িত্বকে স্মরণ করিয়ে দেয়। এ বছরের প্রতিপাদ্য ‘ট্যুরিজম এন্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’ আমাদের মনে করিয়ে দেয়, পর্যটন শুধু বিনোদন নয়; বরং বৈচিত্র্যকে জানার, সংস্কৃতিকে গ্রহণ করার এবং মানবিক সহানুভূতি গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম।’

সাধারণ সম্পাদক শুভ্রদেব বিশ্বাস বলেন, ‘ভ্রমণ মানুষকে সংযুক্ত করে, সংস্কৃতি তুলে ধরে এবং অর্থনীতিকে গতিশীল করে। ঢাবি ট্যুরিস্ট সোসাইটি সবসময় দায়িত্বশীল ও টেকসই পর্যটনকে উৎসাহিত করে আসছে। প্রকৃতি, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সম্মান রেখে ভ্রমণ-চর্চা গড়ে তোলার আহ্বান জানাই।’

এমএমআই/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন