বরিশালে জাতীয় বস্ত্র বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২১ সেপ্টেম্বর ‘সী স্টিম প্রেজেন্টস : ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স কম্পিটিশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বস্ত্র প্রকৌশল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা গবেষণা, উদ্ভাবন ও বাস্তব অভিজ্ঞতা প্রদর্শনের মাধ্যমে নতুন দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিতোষ দাস (ডিরেক্টর, ডংগি সোর্সিং লিমিটেড), এনামুল কবির (ম্যানেজিং ডিরেক্টর, এনসা ক্লথিং লিমিটেড), প্রকৌশলী আরিফুল ইসলাম (কান্ট্রি ম্যানেজার, এ এম টেক্স, সুজৌ ইংসিং টেক্সটাইল কো. লি.), প্রকৌশলী আফসানা মিম (চেয়ারম্যান, এআইএফটি), সায়েদ তানভীর ইসলাম (ম্যানেজার আর অ্যান্ড ডি, নাজ বাংলাদেশ লিমিটেড), নাজমুল হাসান (ম্যানেজিং ডিরেক্টর, ফেব্রিক লাগবে), এবং প্রকৌশলী জহির উদ্দীন মুহাম্মদ বাবর (সভাপতি, ওব বিটেক এলামনাই)।

আর্টিকেল লেখার প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মো. জাকারিয়া আলম জিকু (এক্স-ফেব্রিক টেকনোলজিস্ট) এবং ফরহাদ মাহমুদ চৌধুরী (সহকারী অধ্যাপক, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুটেক্স)।
উদ্ভাবনী ভিডিও প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাইয়েদ ইকবাল রিজভী (ম্যানেজিং ডিরেক্টর, সামীত ডাই কেম লিমিটেড) এবং মো. সালাউদ্দিন (উপদেষ্টা, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মার্চেন্ডাইজিং, হেড অব অপারেশন, বুনন বাংলাদেশ)।
বিজয়ীদের হাতে সনদপত্র, স্মারক উপহার, টি-শার্ট, গবেষণাগার ও অনলাইন কোর্সসহ মোট ৩৪,০০০ টাকার সমমূল্যের পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এছাড়া বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস থেকে বিশেষ ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপের সুযোগ লাভ করেছেন আরও ১০ জন শিক্ষার্থী।
সায়েন্স অ্যান্ড রিসার্চ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতা আরও বৃদ্ধি করবে এবং বাংলাদেশের টেক্সটাইল খাতে নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা কেবল পুরস্কারই পাননি, তারা ভবিষ্যতের টেক্সটাইল খাতের জন্য নতুন উদ্ভাবনী ধারণা ও প্রকল্প উপস্থাপনের অভিজ্ঞতাও অর্জন করেছেন।
এআরএস

