Logo

ক্যাম্পাস

৯ অক্টোবর পর্যন্ত বেরোবির সকল পরীক্ষা স্থগিত

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৭:৫২

৯ অক্টোবর পর্যন্ত বেরোবির সকল পরীক্ষা স্থগিত

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামী ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের নির্দেশনার ভিত্তিতেই নির্ধারিত তারিখের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।’

রেজিস্ট্রার আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি বহাল থাকবে। আগামী ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুললেও কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২৪ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বলা হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই–ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময়ে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকায় উল্লেখ করা হয়, ধর্মীয় উৎসবগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপনের সুযোগ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

  • গাজী আযম হোসেন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন