Logo

ক্যাম্পাস

গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে ডিআইইউতে নীতি সংলাপ

Icon

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৮:১৯

গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে ডিআইইউতে নীতি সংলাপ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে আগামী শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিডিয়া সংস্কার : চ্যালেঞ্জ এবং নীতি প্রস্তাবন ‘ শীর্ষক এক নীতি সংলাপ। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপের উদ্দেশ্য বাংলাদেশের গণমাধ্যম খাতের স্বাধীনতা, জবাবদিহিতা ও নীতি কাঠামোর ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা করা। এতে নীতিনির্ধারক, সিনিয়র সাংবাদিক, আইন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও গবেষকরা অংশ নেবেন। তারা সম্মিলিতভাবে গণমাধ্যম খাতের বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করবেন এবং অর্থবহ সংস্কারের জন্য কার্যকর নীতিগত প্রস্তাবনা উপস্থাপন করবেন।

আলোচনায় গুরুত্ব পাবে গণমাধ্যমের স্বাধীনতা ও নিয়ন্ত্রণের ভারসাম্য, গণমাধ্যম সম্পর্কিত আইন ও নীতি সংস্কার, সাংবাদিকতায় আর্থিক স্থায়িত্ব ও জবাবদিহিতা, এবং ডিজিটাল যুগে গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতা ও পেশাদার সাংবাদিকতার মধ্যে বর্তমানে এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গণমাধ্যম সমাজের অন্যতম শক্তিশালী স্তম্ভ। এই সংলাপের মাধ্যমে গণমাধ্যম সংস্কার ও উন্নয়নে নীতিনির্ধারক পর্যায়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে যাবে বলে আমরা আশাবাদী।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন