Logo

ক্যাম্পাস

৫ সদস্য বিশিষ্ট জকসু নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২০:০৮

৫ সদস্য বিশিষ্ট জকসু নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ৫ সদস্যের নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ।

অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

এতে আরও জানানো হয়, জকসু আইন ও বিধি পাস হওয়ার পূর্ব পর্যন্ত এই কমিটি নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এরপর গত ১৭ সেপ্টেম্বর জকসুর রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যা আইন পাস হওয়া সাপেক্ষে বাস্তবায়ন করা হবে জানানো হয়। ওই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আগামীকাল ৮ অক্টোবর নির্বাচন কমিশন এবং ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে জানানো হয়।

জেএন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন