এবার ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন হবে ২২ অক্টোবর
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৯:০৩
ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ২০ অক্টোবর হলেও তা উদযাপন করা হবে ২২ অক্টোবর। ২০ অক্টোবর শ্যামাপূজা ও ছুটির দিন হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ২দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) জবির ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পরিবর্তনের এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উপাচার্য বলেন, ‘এবারের বিশ্ববিদ্যালয় দিবস ২০ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর উদযাপন করা হবে। যথাযথ আড়ম্বরপূর্ণ ভাবেই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। ২০ তারিখে শ্যামাপূজা ও ছুটির দিন থাকায় এদিন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন না করার সিদ্ধান্ত হয়েছে।’
উপাচার্য বলেন, ‘মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত অ্যাকাডেমিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জেএন/এএ

