জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বিশেষ বৃত্তি’র আবেদনের সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন।
বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রুটিন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ কমিটিতে বিশেষ বৃত্তি নীতিমালা পাশ হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত https://scholarship.jnu.ac.bd
লিংকে প্রবেশ করে সংযুক্ত ফরম অনুযায়ী তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
এর আগে আবেদনের সময় ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, লিংকে প্রবেশ করার পর শিক্ষার্থীদের প্রথমে স্টুডেন্ট আইডিতে লগইন করতে হবে। তারপর ‘অ্যাপ্লাই ফর জেএনইউ স্কলারশিপ’ (Apply for JNU Scholarship) অপশনে গিয়ে ফরমের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
আবেদনের সঙ্গে যে সকল নথি সংযুক্ত করতে হবে :
১. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি।
২. শিক্ষার্থীর আইডি কার্ডের কপি।
৩. শিক্ষার্থীর বাবা/মা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি।
৪. পরিবারের আয় সনদ (সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/চাকুরিরত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত)।
৫. বাসা/মেস ভাড়ার সর্বশেষ মাসের রশিদ (যদি মেস/ভাড়া বাসায় থাকে)।
জান্নাতুন নাইম/এমবি

