Logo

ক্যাম্পাস

রাবিতে শতাধিক বিচারপতির অংশগ্রহণে আইন বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

Icon

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

রাবিতে শতাধিক বিচারপতির অংশগ্রহণে আইন বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্‌যাপন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। গৌরবের এই দীর্ঘ পথচলার পুনর্মিলনী উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে রাবি ক্যাম্পাস। দেশ ও বিদেশ থেকে আগত শত শত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ প্রাঙ্গণ।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নানা আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের ২৯ জন বিচারপতি, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রায় তিন হাজার সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানে আগত প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই বহু বছর পর একে অপরের সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা গান, আড্ডা ও ছবি তোলায় ব্যস্ত সময় কাটান। দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, সাত দশকেরও বেশি সময় ধরে দেশের আইন শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। সেই গৌরবময় যাত্রাকে স্মরণ ও সম্মান জানাতেই আয়োজন করা হয়েছে এই পুনর্মিলনী।

তারা আরও বলেন, ‘বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যদের একত্রিত করে এই অনুষ্ঠান শুধু একটি পুনর্মিলনী নয়, এটি আমাদের ঐতিহ্য ও বন্ধনের প্রতীক।’

মিখাইল স্মরেণ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর