Logo

ক্যাম্পাস

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্যসহ অন্যান্য শিক্ষকরা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। বীর শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি ও সাদা দলের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেএন/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজয় দিবস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন