জাতীয় স্মৃতিসৌধে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি
গবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২২
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী মহান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এরপর গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) পক্ষ থেকেও আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নেতৃবৃন্দ।
শরিফুল ইসলাম রিফাত/এমবি

