Logo

ক্যাম্পাস

জবিতে প্রথম বর্ষে ভর্তির সাবজেক্ট চয়েস আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৯

জবিতে প্রথম বর্ষে ভর্তির সাবজেক্ট চয়েস আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসের আবেদন শুরু হচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আবেদন কার্যক্রম।

রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জবিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় এ, বি, সি ও ডি ইউনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যেসব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় ন্যূনতম ২০ শতাংশ নম্বর পেয়েছে, তারা আবেদন করতে পারবে। একই সঙ্গে ‘ই’ ইউনিটে যেসব পরীক্ষার্থী বহুনির্বাচনী অংশে ন্যূনতম ২০ শতাংশ এবং ব্যবহারিক অংশে ন্যূনতম ১০ শতাংশ নম্বর পেয়েছে, তারাও আবেদন করতে পারবে।

এতে আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://jnuadmission.com

 এ নিজ নিজ প্যানেলে লগইন করে বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে।

এর আগে গত ৩০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হয়।

জেএন/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর