Logo

ক্যাম্পাস

গবিতে আন্তঃকলেজ জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বিজ্ঞান কলেজ

Icon

গবি প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৬

গবিতে আন্তঃকলেজ জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বিজ্ঞান কলেজ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দুই দিনব্যাপী আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বিজ্ঞান কলেজ ডিবেটিং ক্লাব। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত ফাইনাল পর্বে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাবকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে সরকারি বিজ্ঞান কলেজ। প্রতিযোগিতার আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জিবিডিএস)। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের কলেজ পর্যায়ের মোট ২০টি দল অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ ও বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশে সহায়ক। এ ধরনের চর্চা শিক্ষার্থীদের আত্মসমালোচনার ক্ষমতা বাড়ায় এবং সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখে।

জিবিডিএসের সভাপতি আরিফুল ইসলাম বুলবুল বলেন, ‘জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে সবার সহযোগিতায়। ভবিষ্যতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও বিস্তৃত পরিসরে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু মুহাম্মদ মোকাম্মেল, বিভিন্ন বিভাগের শিক্ষক, জিবিডিএসের উপদেষ্টা ও সদস্যরা এবং ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শরিফুল ইসলাম রিফাত/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর