Logo

ক্যাম্পাস

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় পবিপ্রবি ছাত্রশিবির

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫২

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় পবিপ্রবি  ছাত্রশিবির

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। 

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রথম গেট হয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি জান্নাতিন নাইম জীবন বলেন, ‘ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। জুলাই সনদের নিশ্চয়তা প্রদানের দাবিতে আমরা ক্যাম্পাসে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত শিক্ষকদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী, আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন শহীদ শরিফ ওসমান হাদি দেখেছিলেন, তা বাস্তবায়নে আগামী দিনের বাংলাদেশে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা রাখবে।’

কর্মসূচি চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রীতম/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর