Logo

ক্যাম্পাস

বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬’র জাতীয় পর্ব অনুষ্ঠিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২

বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬’র জাতীয় পর্ব অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (BDEO) ২০২৬’-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নাজিম উদ্দিন আলী চৌধুরী ভবনে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। 

চার্ণ প্রদর্শক, শিক্ষার্থী, বিজ্ঞানী ও নবীনবুদ্ধি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা শুধু ক্রীড়া বা খেলা নয়, বরং দেশের তরুণ প্রজন্মের বিজ্ঞান ও নৈতিক দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।

প্রতিযোগিতার মূল কার্যক্রম শুরু হয় শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে জাতীয় পর্যায়ের বাছাই পরীক্ষা দিয়ে। ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় দুপুর ১২টা ১৫ মিনিটে। 

বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি মো. আল-আমিন পারভেচের উদ্বোধনী ব্যক্তবের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তরবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. সায়েমা হক বিদিশা। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

এছাড়াও ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব ও এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন পুবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আগত অংশগ্রহণকারীদের নিয়ে ব্যাংকিং বিষয়ক বিশেষ সেশন পরিচালনা করেন ব্র্যাক ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো. আশানুর রহমান। অনুষ্ঠানে অর্থনীতি বিষয়ক শিক্ষার্থীদের সাথে ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর মো. মানসুরুল হক।

জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব শেষে তিনটি ক্যাটাগরিতে শীর্ষ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জুনিয়র ক্যাটাগরি বিভাগে সফলতার সাথে বিজয়ীর তালিকায় স্থান করে নিয়েছেন তানজিম কামাল, শাহীর হাসনাইন এবং এস.এম তাওফিক তাসিন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন স্বাধীন শাকির, দ্বিতীয় স্থান অধিকার করেছেন আয়াশ মাহরুস খান এবং তৃতীয় হয়েছেন জাইফ বিন মোর্শেদ। অ্যাডভান্স ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ বিভাগের বিজয়ীরা হলেন- সিফাত কামাল, মো. জিম মিন সিদ্দিক সৌধ এবং মোহাম্মদ সাইফ। 

অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, ট্রফি ও স্মারক প্রদান করা হয়। এছাড়াও সঞ্চালকরা স্মারক প্রদান করেন।

বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি দেশব্যাপী অর্থনৈতিক সাক্ষরতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অর্থনীতি বোঝা আজকের যুগে অত্যন্ত জরুরি মুদ্রাস্ফীতি, সুদের হার, বেকারত্ব, আন্তর্জাতিক বাণিজ্য, টেকসই উন্নয়ন এসব বিষয় সম্পর্কে সচেতন নাগরিক তৈরিতে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বছর সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক পর্যায়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর এটি একটি সফল আয়োজন। এটি দেশের শিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর