Logo

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের সভাপতি তূর্য, সম্পাদক সাগর

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮

নজরুল বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের সভাপতি তূর্য, সম্পাদক সাগর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মার্কেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীর আহাম্মেদ তূর্য এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের জাহিদ হাসান সাগর মনোনীত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নবযুগ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন।

নতুন এই আংশিক কমিটিতে ১ম সহ-সভাপতি হিসেবে সানিয়া আক্তার এবং ২য় সহ-সভাপতি হিসেবে মো. আসাদুজ্জামান দায়িত্ব পেয়েছেন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. তৌহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ হিসেবে মোছা. রেজওয়ানা আক্তারের নাম ঘোষণা করা হয়।

সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ১ম সাংগঠনিক সম্পাদক হিসেবে ইশফাক রাকিব ও ২য় সাংগঠনিক সম্পাদক হিসেবে আসেক মোহাম্মদ নজিবুল্লাহ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে ২০২২ সালে এই ক্লাবের যাত্রা শুরু হয়। দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার পর আবারও পুনর্যাত্রা শুরু করেছে ক্লাবটি। কমিটি ঘোষণা অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ পিএলসি-এর ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের লিড (ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিং) ফয়সাল আলম এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানার কাজী সামি আল-জাবির।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর