Logo

ক্যাম্পাস

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৯

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কলা ও আইন অনুষদের ডিন ও ‘বি’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক খ্রিস্টিয়ান রিচার্ডসন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://admission.jnu.ac.bd থেকে নিজ নিজ প্যানেলে লগইন করে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এতে আরও বলা হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় পরবর্তী কার্যক্রম ও নির্দেশনা যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ৩০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে ৬৭ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৪.৭২ শতাংশ।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর