Logo

ক্যাম্পাস

ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের খবরের তানজিল

Icon

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১

ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের খবরের তানজিল

ক্যাম্পাস সাংবাদিকতায় মানসম্মত ফিচার লেখার স্বীকৃতি হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি ও ডিআইইউসাসের সহ-সভাপতি তানজিল কাজী। সেরা ফিচার লেখক হিসেবে ২০২৫ সালের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিআইইউসাসের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ‘পলিসি কনক্লেভ অন মিসইনফরমেশন : চ্যালেঞ্জেস টু গভর্ন্যান্স অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তানজিল কাজীর হাতে ডিআইইউসাস বেস্ট ফিচার অ্যাওয়ার্ড–২০২৫ তুলে দেন। এর মাধ্যমে তাকে ডিআইইউসাসের ২০২৫ সালের সেরা ফিচার লেখক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এ বছর ডিআইইউসাস চারটি ক্যাটাগরিতে চারজনকে সম্মাননা প্রদান করে। এর মধ্যে বেস্ট ক্যাম্পাস রিপোর্টার নির্বাচিত হন নুর ইসলাম, বেস্ট ফিচার রাইটার নির্বাচিত হন ডিআইইউসাসের সহ-সভাপতি ও বাংলাদেশের খবরের ডিআইইউ প্রতিনিধি তানজিল কাজী, সেরা উদীয়মান প্রতিবেদক নির্বাচিত হন ডিআইইউসাসের সদস্য ও সময় জার্নালের ডিআইইউ প্রতিনিধি এবং সেরা গ্রাফিক্স সম্পাদক নির্বাচিত হন ডিআইইউসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়-এর ডিআইইউ প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ।

পলিসি কনক্লেভ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও একুশে টেলিভিশনের সিনিয়র নিউজ রিপোর্টার রাজিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম (উপাচার্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), মারুফ কামাল খান (সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), মাহফুজুর রহমান (সম্পাদক, ইউএনবি), ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম (বিভাগীয় প্রধান, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ, ইউআইইউ) এবং ফসিহ উদ্দিন মাহতাব (সাবেক সভাপতি, বিএসআরএফ)।

এছাড়াও অনুষ্ঠানে ডিআইইউসাসের সাবেক সভাপতি মুসা মল্লিক, বর্তমান সভাপতি কালাম মাহমুদ সহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর