যবিপ্রবি ব্লাড ব্যাংকের নেতৃত্বে জসিম-সাকলাইন
সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৮
ছবি: সংগৃহীত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ব্লাড ব্যাংকের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম উদ্দীন এবং সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের শিক্ষার্থী সাকলাইন মোস্তাক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) ক্লাবটির প্রধান উপদেষ্টা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্লাড ব্যাংক - এর কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হলো। পরবর্তী কার্যকরী পরিষদ নির্বাচন পর্যন্ত এই পরিষদ সকল কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফরহান সাদিক, মীর নাফিজ হাসান, ইখতিয়ার রহমান ইমন এবং নাঈম হাসান, যুগ্ম সাধারন সম্পাদক ফারিহা সুলতানা, আক্তারুজ্জামান এবং মোঃ তপু ইসলাম, অফিস সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হানিফ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলিল, ফায়েক মুনতাসীর এবং শিহাব কামাল সৌরভ, অর্থ সম্পাদক সুশান্ত সাহা, সহকারী অর্থ সম্পাদক আশিকুর রহমান তামজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির রহমান রাব্বীল, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী, তথ্য ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আরিফ হোসেন, সহকারী তথ্য ও ব্যবস্থাপনা সম্পাদক আলামিন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য রিফাত আহমেদ বাপ্পি, মোঃ মাহাবুবুর রহমান অন্তু, এ.আর. তানভীর, সাঈদ রহমান, কে.এম. শাহরিয়ার, মোঃ সাকিবুল ইসলাম, মোছাঃ কানিজ ফাতেমা, শাহিদ হাসান, আব্দুল্লাহ আল আসিফ, ইবতিদা খান তানিশা, অর্ণব মজুমদার তীর্থ, জাহিদ হাসান, মালিহা ফারজানা, ইশরাত আরা দ্বিতীয়া, সুমাইয়া শিমু এবং আহসানউল আলম রেজা।
নতুন কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, অতীতের মতো সবার সম্মিলিত সহযোগিতায় যবিপ্রবি ব্লাড ব্যাংকের মানবিক সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে এবং রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। নিঃস্বার্থ রক্তদানের মাধ্যমে যবিপ্রবি ব্লাড ব্যাংক সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্লাড ব্যাংক গত কয়েক বছর ধরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করে আসচ্ছে। পাশাপাশি রক্তদান সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও রক্তদানে উদ্বুদ্ধ করে আসছে।

