ইংলিশ ডিপার্টমেন্ট চতুর্থবারের মতো এনডিইউবি ক্রিকেট চ্যাম্পিয়ন
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮
এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের হাই ভোল্টেজ ফাইনালে ল ডিপার্টমেন্টকে ২ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট।
এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের হাই ভোল্টেজ ফাইনালে ল ডিপার্টমেন্টকে ২ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ল ডিপার্টমেন্ট। কিন্তু ইংলিশ বিভাগের পেসারদের কৌশলী বোলিংয়ের কাছে পুরো টুর্নামেন্টে তাদের ফর্মে থাকা টপ অর্ডার ব্যাটাররা ধরাশায়ী হয়। যেন ছক করেই মাঠে নেমেছিল ইংলিশ। পরবর্তীতে সিয়ামের ব্যাটে ভর করে ল ডিপার্টমেন্ট ১০৫ রানের লক্ষ্য দেয় ইংলিশ ডিপার্টমেন্টকে।
কিন্তু প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট হারায় ইংলিশ। ইংলিশের অধিনায়ক নীল তখন এগ্রেসিভ ব্যাট করে ম্যাচে আধিপত্য নেয়। কিন্তু ভুল বোঝাবুঝিতে নাঈম রান আউট হওয়ার পর একের পর এক উইকেট পড়ে ইংলিশের ব্যাটিং শিবিরে।
ম্যাচ যখন নাগালের বাইরে চলে যায়, তখন টেল-এন্ডার সাব্বির একপ্রান্ত ধরে রাখেন এবং নীলকে স্ট্রাইক দিয়ে খেলতে সাহায্য করেন। নীল তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একাই ইনিংস টানেন এবং ম্যাচের নিয়ন্ত্রণ নেন। শেষ ওভারের ১ বল বাকি থাকতেই ছক্কা মেরে ২ উইকেটে জয় নিশ্চিত করেন।
২১ বল খেলে ৬৪ রান করা নীলকে প্লেয়ার অব দ্য ফাইনাল ঘোষণা করা হয়।
উৎসবমুখর পরিবেশে বিজয় উদযাপন করে ইংলিশ টিমের সমর্থকরা। টানা ৬ বারের ফাইনাল খেলার পাশাপাশি যৌথভাবে সর্বোচ্চ ৪টি ট্রফি জিতে রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছে ইংলিশ টিম।
পুরো টুর্নামেন্টে ইংলিশ ঈগলসের পাশে ছিলেন বাংলাদেশের শীর্ষ গ্রুপ কনকর্ডের ফ্যান্টাসি কিংডম এবং লন্ডনভিত্তিক জনপ্রিয় স্পোর্টস অনলাইন ও ডিজিটাল নিউজ পোর্টাল আল্টিমেট স্পোর্টস। নানা সময়ে কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী।
এমডিএ/এমবি

