কুবিতে স্নাতক প্রথম বর্ষের সাবজেক্ট চয়েস শুরু ১১ ফেব্রুয়ারি
কুবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সকল ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগ নির্বাচন শুরু আগামী ১১ ফেব্রুয়ারি এবং শেষ হবে ১৭ ফেব্রুয়ারি।
৯ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইট–এ লগইন করে বিভাগ নির্বাচন সম্পন্ন করতে পারবেন।
নোটিশে আরও বলা হয়, কোটা সুবিধায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভাগ নির্বাচনের সময় অবশ্যই কোটার তথ্য উল্লেখ করতে হবে।
এসএসকে/

