Logo

ক্যাম্পাস

সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে জবি ইউট্যাবের দোয়া মাহফিল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৮

সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে জবি ইউট্যাবের দোয়া মাহফিল

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জবি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিল সঞ্চালনা করেন ইউট্যাবের জবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাসির আহমদ। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন। এ সময় স্বাগত বক্তব্যে জবি ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাসির আহমদ বলেন, আওয়ামী আমলে সব থেকে বেশি নিপীড়নের শিকার হয়েছে বিএনপি। সকল আন্দোলন-সংগ্রামে তারা বিশাল ভূমিকা পালন করেছে। ৫ আগস্টের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে। সর্বশেষ বিএনপি তাদের কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছে এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, আল্লাহ এই মজলুম দলটিকে উত্তম প্রতিদান দিয়েছেন। দীর্ঘদিনের শোষিত এই দলটি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দলটি ফের স্বগৌরবে ফিরেছে। আমরা অনেক খুশি।

জবি শিক্ষক সমিতির সভাপতি ও ইউট্যাবের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, দীর্ঘ ১৭ বছর এই দলটি অনেক বঞ্চনা সহ্য করেছে। আমরা একটি নজিরবিহীন নির্বাচন পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমরা খুবই আশাবাদী ছিলাম। আল্লাহর রহমতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কবুল করুন এবং বেগম জিয়ার দীর্ঘায়ু দান করুন। দেশ সঠিক পথে চলুক, এটাই প্রত্যাশা।

দোয়া মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ, বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর