Logo

ক্যাম্পাস

কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০

কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। ফাইনালে আইন বিভাগকে ৯ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে গণিত বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে গণিত বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে গণিত বিভাগের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে আইন বিভাগ নির্ধারিত ১৫ ওভারে ১৬৪ রান সংগ্রহ করেন। ফলে ৯ রানের জয় পায় গণিত বিভাগ।

টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন গণিত বিভাগের ফাহিম চৌধুরী এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন আইন বিভাগের শিক্ষার্থী আবু নূরে মুস্তাক। সর্বোচ্চ উইকেট শিকার করেন গণিত বিভাগের অভিজিৎ বণিক এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হন একই বিভাগের রিয়াদ উদ্দীন সাকিব।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই খেলাটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ। খেলার নিয়ম হলো এক দল হারবে, এক দল জিতবে। রানার্সআপ ও চ্যাম্পিয়ন উভয় দলকেই শুভেচ্ছা ও অভিনন্দন।’

শারীরিক শিক্ষা বিভাগের প্রধান মনিরুল আলম বলেন, ‘এবারের টুর্নামেন্টটি ঝগড়া-ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শেষ করা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আগামী বছরগুলোতেও যেন একইভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে টুর্নামেন্ট আয়োজন করা যায় এটাই প্রত্যাশা।’

বাপ্পী/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর