Logo

ক্যাম্পাস

রমজানে ইবি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সাহরি ও ইফতার

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৭

রমজানে ইবি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সাহরি ও ইফতার

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী বিনামূল্যে সাহরি ও ইফতারের ব্যবস্থা করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।

সংগঠন সূত্রে জানা যায়, সাহরির জন্য প্রতিটি হলের ডাইনিং ম্যানেজারের কাছে আগে থেকে রাখা নির্দিষ্ট খাতায় শুধু টোকেনের মূল্য ও স্বাক্ষর করলেই চলবে।

সেখানে শিক্ষার্থীর নাম বা কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না। ইফতারের আয়োজন করা হবে কেন্দ্রীয় মাঠে, যেখানে সবাই একসঙ্গে বসে ইফতার করতে পারবেন। এ সময় নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার জায়গার ব্যবস্থা রাখা হবে।

জানা যায়, সংগঠনের নিজস্ব তহবিল ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ব্যক্তিগত সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে ক্রাউড ফান্ডিংয়ের (সাধারণের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়া) মাধ্যমে অর্থ সংগ্রহের কথাও ভাবা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি নির্ভর করছে প্রকৃত চাহিদার ওপর।

এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক আমির ফয়সাল বলেন, 'হ্যান্ডস ফর হিউম্যানিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে সাহরি ও ইফতারের আয়োজন করা হয়েছে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় শিক্ষার্থীরা উপকৃত হবেন, এমনটাই প্রত্যাশা করছি। পবিত্র এই মাসে রোজাদার ভাই-বোনদের পাশে থাকতে পারাটা আমাদের জন্য খুবই আনন্দের।'

এস.এম. শাহরীয়ার স্বাধীন / এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর