Logo

ক্যাম্পাস

ভাষা শহীদদের স্মরণে গোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

Icon

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯

ভাষা শহীদদের স্মরণে গোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৬ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণ করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাঈম আশরাফ খানের নেতৃত্বে সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সভাপতি রাসেল হোসেন বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু একটি ঐতিহাসিক দিন নয়; এটি বাঙালির আত্মপরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। আমরা যত আধুনিক হচ্ছি, মাতৃভাষার প্রতি ততটাই উদাসীন হয়ে পড়ছি। রক্তমাখা ইতিহাসের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার যথাযথ ব্যবহার ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু ফেব্রুয়ারিতে নয়— বছরের প্রতিটি দিন বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে হবে। আল্লাহ আমাদের দেশ ও ভাষাকে কবুল করুন।

সাধারণ সম্পাদক মো. নাঈম আশরাফ খান বলেন, ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদরা আমাদের শিখিয়েছেন শিকড় রক্ষার গুরুত্ব। বিদেশি ভাষার ভিড়ে যেন বাংলা হারিয়ে না যায়—সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা মহান শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

সাধারণ সম্পাদক মো. নাঈম আশরাফ খান বলেন, ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদরা আমাদের শিখিয়েছেন শিকড় রক্ষার গুরুত্ব। আমরা বৈষম্যহীনভাবে আমাদের মহান অর্জনকে রক্ষা করব। বিদেশি ভাষার ভিড়ে যেন বাংলা হারিয়ে না যায়— সে বিষয়ে আমাদের সকলকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। আমরা মহান শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

কর্মসূচি শেষে ভাষা আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গোবিপ্রবি গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর