Logo

ক্যাম্পাস

পাবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে তানিম-সানি

Icon

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৪

পাবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে তানিম-সানি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (পাবিপ্রবি প্রেসক্লাব)-এর ৩য় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (পাবিপ্রবি প্রেসক্লাব)-এর ৩য় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমরান হোসেন তানিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলফি সানি নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন পর্যবেক্ষণ করেন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মীর হুমায়ুন কবীর এবং নির্বাচন কমিশনার মো. গালিব হাসান।

কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বি. এম. মিকাইল হোসাইন (দৈনিক নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক পদে মো. সাজ্জাদুল ইসলাম (দৈনিক ইনকিলাব) এবং কোষাধ্যক্ষ পদে আহসান হাবিব আতিক (দৈনিক জনকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম (ডেইলি ক্যাম্পাস) ও ভাস্কর চন্দ্র রায় (বুলেটিন বার্তা)।

আবদুল্লাহ আল মামুন/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাবনা বিশ্ববিদ্যালয় গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর