কুবিতে বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ২৮ শিক্ষার্থী
কুবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান অনুষদভুক্ত পাঁচটি বিভাগের ২৮ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আগামী ৩ মার্চ ২০২৬ সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হল রুমে মনোনীত শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, ২০১৪–১৫ শিক্ষাবর্ষ থেকে ২০১৯–২০ শিক্ষাবর্ষ পর্যন্ত ২৮ জন মনোনীত শিক্ষার্থীদেরকে এবার অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নূরে জান্নাত, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার, গণিত বিভাগের শিক্ষার্থী নিঝবা বেগম এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহিমা সুলতানা সরকার ও আয়েশা আক্তার।
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তানজিনা আক্তার, রসায়ন বিভাগের শিক্ষার্থী তানিয়া আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহিনুর আক্তার, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা এবং গণিত বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার।
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রোমানা জাহান, রসায়ন বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার লিমা, গণিত বিভাগের শিক্ষার্থী প্রিথুলা সাহা প্রিথী এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়া পারভিন।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. সাফায়েত হোসাইন, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী উম্মে আয়মান, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিয়া সুলতানা রিয়া, গণিত বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী নাদিরা ইসলাম।
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হুমাইরা শওকত, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সুলতানা আক্তার, গণিত বিভাগের শিক্ষার্থী তাসনিম জাহান, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী অমি রানী দে।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পূজা শ্রী বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুর মোহাম্মদ নয়ন এবং গণিত বিভাগের শিক্ষার্থী মরিয়ম মজুমদার।
এ ব্যাপারে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘প্রথমবারের মতো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করতে যাচ্ছি। আগামী ০৩ মার্চ রোজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় বিজ্ঞান অনুষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন আমাদের এক নতুন যাত্রার সূচনা করবে। এই ডিনস অ্যাওয়ার্ড কেবল একটি পুরস্কার নয়; এটি আমাদের শিক্ষার্থীদের অধ্যবসায়, মেধা, গবেষণামনস্কতা এবং নৈতিক উৎকর্ষতার স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও উদ্দীপ্ত করবে; শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচনে অনুপ্রাণিত করবে। আমি ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই।’
বাপ্পী/এসএসকে/

