গোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৬
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠার ১১ বছর পূর্ণ করে সংগঠনটি দ্বাদশ বর্ষে পদার্পন করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালিতে সংগঠনের সদস্যরা অংশ নেন এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামুজ্জামান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মাহবুব হাসান, বিজনেস অনুষদের সাবেক ডিন ড. ঈশিতা রয়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বসির উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব, আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ বিভাগের উপদেষ্টা আবু দারদা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল ও সাধারণ সম্পাদক নাইম আশরাফসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকেল ৪টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার আহ্বান জানান।
রাসেল/এসএসকে/

