Logo

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বইয়ের দোকানে মাদকের আসর

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৩

নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বইয়ের দোকানে মাদকের আসর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট সংলগ্ন ত্রিভূজ লাইব্রেরি থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে বিভিন্ন উপকরণসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন একটি বইয়ের দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে দোকানের ভিতরে পিছনের ঘরে মাদক সেবনের প্রস্তুতিকালে বিভিন্ন উপকরণসহ দুইজনকে পুলিশ আটক করে। মোবাইল কোর্টে আইনানুগ সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

ঘরটিতে নিয়মিত মাদক সেবনের আসর বসত বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আসামি মো. মোশারফ হোসেন (৩৫)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আসামি মো. মানিক মিয়া (৩২)কে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছি এবং আলামতসহ ২ জনকে আটক করেছি। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মো. সাইফুল ইসলাম/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর