Logo

ক্যাম্পাস

দোলপূর্ণিমার রঙে রঙিন জবি ক্যাম্পাস

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৭:১৫

দোলপূর্ণিমার রঙে রঙিন জবি ক্যাম্পাস

দোলপূর্ণিমা উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। ছবি : বাংলাদেশের খবর

বর্ণিল আয়োজনে দোলপূর্ণিমা উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। রঙ-আবিরে একে অপরকে রাঙিয়ে গান, নাচ ও আনন্দ-উচ্ছ্বাসে তারা উৎসব পালন করছেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে সমাজবিজ্ঞান ও কলা অনুষদের মুক্তমঞ্চ প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন।

এ সময় খোলা প্রাঙ্গণে দলবদ্ধভাবে চলে উৎসবের আয়োজন। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবির খেলায় মেতে ওঠেন। কেউ ছবি তুলেন, কেউ সাংস্কৃতিক পরিবেশনায় যুক্ত হন।

শিক্ষার্থীরা জানান, পড়াশোনার চাপের মাঝে এমন উৎসব ক্যাম্পাসে ভিন্ন মাত্রা যোগ করে। এটি শুধু আনন্দের উপলক্ষ নয়, পারস্পরিক সম্প্রীতি ও বন্ধনেরও এক অনন্য প্রকাশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন কুমার দাস বলেন, কেন্দ্রীয় মন্দিরে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দোলযাত্রা পালন করা হয়েছে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়েছে। তিনি বলেন, এই উৎসব পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

ছাত্র ঐক্য পরিষদের সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রীয় মন্দিরে আনুষ্ঠানিকভাবে দোলযাত্রা আয়োজন সম্ভব হয়েছে। উৎসব পালনের পাশাপাশি চলমান রমজান মাসকে বিবেচনায় রেখে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সম্মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর