বিউএফটি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৮:৪১
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
বুধবার (৪ মার্চ) উদযাপনের অংশ হিসেবে কেক কাটা হয়। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ. সিদ্দিকসহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন।
এ সময় বিইউএফটি’র মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি, দেশের কল্যাণ, বৈশ্বিক শান্তির জন্য বিশেষ দোয়া ও একসঙ্গে ইফতার করা হয়।

