Logo

ক্যাম্পাস

ডিআইইউতে ‘প্রোডাক্টিভ রমাদান ২.০’ দারস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Icon

আবুল খায়ের, ডিআইইউ প্রতিনিধি:

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০০:২৪

ডিআইইউতে ‘প্রোডাক্টিভ রমাদান ২.০’ দারস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘প্রোডাক্টিভ রমাদান ২.০’ শীর্ষক দারস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এসটিসি অডিটোরিয়ামে-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং সময়কে ফলপ্রসূভাবে কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি শামছুদ্দোহা আশরাফি (হাফি.)।

বক্তব্যে তিনি বলেন, রমজান শুধু সংযমের মাস নয়; এটি আত্মগঠন ও ব্যক্তিত্ব বিকাশেরও শ্রেষ্ঠ সময়। এ মাসে ইবাদত, জ্ঞানচর্চা এবং সৎকর্মের মাধ্যমে একজন মানুষ তার জীবনকে আরও অর্থবহ করে তুলতে পারে।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের মুসলিমস কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। দারস শেষে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে বিজয়ী হন মো. রফিকুল ইসলাম, আবু ইসহাক নিরব এবং তাঞ্জিলা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান আলোচক ।

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের সময়কে আরও ফলপ্রসূভাবে কাজে লাগাতে উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও আধ্যাত্মিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর