Logo

ক্যাম্পাস

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে গণ বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি শুরু

Icon

গবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০০:৪৬

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে গণ বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি শুরু

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কে গুরুত্ব দিয়ে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী সোমবার, ৯ মার্চ ২০২৬ থেকে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ঈদুল ফেতরের জন্য সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ০৯ মার্চ  থেকে ২৭ মার্চ পর্যন্ত ঈদুল ফেতরের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকাল (সোমবার, ৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর