লন্ডনে জবির সাবেক শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৫:০০
যুক্তরাজ্যের লন্ডনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে অবস্থানরত জবিয়ানদের এ আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) পূর্ব লন্ডনের রয়েল লন্ডন প্যারাডাইস মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বর্তমানে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। এছাড়া অনেক সাবেক শিক্ষার্থী উচ্চতর শিক্ষা সম্পন্ন করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, প্রবাসে থেকেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে।
ইফতারের আগে দেশ, জাতি ও সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেন।
এমবি

