Logo

ক্যাম্পাস

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৭:৩২

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংগৃহীত

রাবি প্রতিনিধি : গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ারে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিক্ষার্থীর নাম মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। পুলিশও আছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন