ছবি : বাংলাদেশের খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ইরানের ড. এসমায়েল সাদেঘি ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন। তিনি এক বছরের জন্য তার এই দায়িত্বে পেয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি যোগদানের পর উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি রাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে পাঠদান ও গবেষণার উন্নয়নে পরিকল্পনার কথাও জানান। উপাচার্য এজন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও একটি স্মারক উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতিসহ শিক্ষকবৃন্দ।
তিনি পরবর্তীতে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সাথেও সৌজন্য সাক্ষাত করেন।
এমআই

