জবির ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে চূড়ান্ত বৈঠক বুধবার
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:১৫
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে আগামী বুধবার শিক্ষামন্ত্রণালয়, ইউজিসি ও সেনা কর্মকর্তার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির সাথে আছি। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিছু প্রক্রিয়াগত জটিলতার কারণে আমাদের কাজে দেরি হচ্ছিল। এখন তা অনেকটা সহজ হয়েছে। আমরাও তৎপর আছি। মাননীয় উপাচার্য সচিবালয়ে সকাল থেকেই মিটিংয়ে আছে।’
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষসহ, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, অর্থ পরিচালকসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।
জান্নাতুন নাইম/এমজে

