Logo

ক্যাম্পাস

দাবি মানার লিখিত অঙ্গীকার চায় জবির অনশনকারী শিক্ষার্থীরা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:০৬

অ
দাবি মানার লিখিত অঙ্গীকার চায় জবির অনশনকারী শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিনটি দাবি মেনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গীকার দিলে অনশন ভাঙবেন শিক্ষার্থীরা। আগামী এক ঘণ্টার মধ্যে এ অঙ্গীকার মন্ত্রণালয় থেকে আসতে হবে। অন্যথায় সচিবালয়মুখী পদযাত্রা শুরু করবেন শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা তিনটার দিকে সংবাদ সম্মেলনে অনশনকারী সকল শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী ও জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক সজিবুর রহমান। 

তিনি আরো বলেন, মন্ত্রণালয় থেকে চিঠি না আসা পর্যন্ত আমাদের অনশন চলতে থাকবে। এ ছাড়া আগামী বুধবার মিটিংয়ে আমাদের তিনটি দাবি না মানা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাট ডাউন থাকবে।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব বলেন,  আগামী বুধবার বৈঠকে সেনাবাহিনী প্রকৌশলী ইউনিট, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বসার জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে। সেখানে আমাদের তিনটি দাবি মেনে নিয়ে লিখিত অঙ্গীকার দিতে হবে। 

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করা; সকল প্রকার প্রতিবন্ধকতা ব্যতিরেকে কার্য সম্পাদনের দায় নিয়ে বানী ভবন ও হাবিবুর রহমান ভীনের স্টিল বেইজড ভবনে নির্মাণ অনুমোদন ও করা বাজেট পাশ করতে হবে। ২০২৫-২৬ অর্থবছর আসার পূর্বেই জরুরি ভিত্তিতে ৭০% শিক্ষার্থীদের আবাসন ভাতা আগামী ফেব্রুয়ারি ২০২৫ থেকেই প্রদানে ঘোষণা দিতে হবে।

জেএন/এমএইচএস  

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন