Logo

ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, চলবে শাটডাউন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৯

অ

৩৫ ঘণ্টা পর দুটি দাবির লিখিত অঙ্গীকার পাওয়ার পর অনশন কর্মসূচি প্র্যতাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তবে তৃতীয় দাবির সুরাহা না পাওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সচিবালয়ের সামনে অনশন কর্মসূচির মুখপাত্র এ কে এম রাকিব এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার বিকেলে তিন দাবি নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে জবি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ যাত্রা শুরু করেন। পরে জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের ১নং গেটের সামনে অবস্থান নেন জবি শিক্ষার্থীরা।

এ সময় ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ এসব স্লোগান দেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টা থেকে গণঅনশন কর্মসূচি শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, গত ১১ নভেম্বর পাঁচ দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করেন জবি শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো ছিল- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে; সাত দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে; শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে; হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল); অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে; পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

জান্নাতুন নাঈম/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন