ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছায়া জাতিসংঘ (আইইউমুনা)-এর ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম ও সাবেক সভাপতি নাহিদ হাসান নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আফজালুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব জিতু।
গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আবদুল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক মো. নাহিদ হাসান, ডাইরেক্ট অব ফাইন্যান্স রাকিবুল ইসলাম, ডাইরেক্ট অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইয়াসিন আলী, ডাইরেক্ট অব মিডিয়া অ্যান্ড পাবলিকেশন নায়েয মো. জিসান ও ডাইরেক্ট অব কনফারেন্স ম্যানেজমেন্ট শারমিন শিলা।
নির্বাহী কমিটিতে অফিস ম্যানেজমেন্টে রনক খাঁন, একাডেমিকসে সৌরভ কুমার দত্ত এবং মোছা. সাকিরা ইসলাম, পাবলিক রিলেশনে সাহাত সিদ্দিকি আলভি ও জেসিয়া জামান, ব্রান্ডিং অ্যান্ড প্রমোশনে আব্দুল মান্নান লুমান ও মেহরাজ-বিন-আলম, ইভেন্ট ম্যানেজমেন্টে সৌরভ হোসেন সজিব ও ইশরাত জাহান প্রমী এবং সোশ্যালসে শেখ এ এম রুম্মান দায়িত্ব পেয়েছেন।
এমবি

