আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, রাজশাহী
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৭:০৮
আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাবির বুদ্ধিজীবী চত্বর থেকে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে এসে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, এ গ্রাফিতির বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা জুলাই অভ্যুত্থান ও অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশের চেতনাকে ধারণ করে না। স্বাধীনতার ৫৪ বছরে এসেও আমাদের ভূমি অধিকারের দাবি, অস্তিত্বের দাবি নিয়ে কথা বলতে হচ্ছে। অনতিবিলম্বে আদিবাসী গ্রাফিতি পুনর্বহাল রেখে সব জাতি মিলে একটি সম্পৃক্ত ও সুষ্ঠু নাগরিক মর্যাদাপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গঠন করতে হবে।
মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. আলী রেজা অপু, বাংলা বিভাগের প্রফেসর ড. সৌভিক রেজা, আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সঞ্জয় কুমার, পাহাড়ি ছাত্র পরিষদের বিজয় চাকমা, সমাজকর্ম বিভাগ ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিন ত্রিপুরা প্রমুখ।
জয় খ্রীস্টফার/এমবি

