Logo

ক্যাম্পাস

দ্রুত ছাত্র সংসদের নির্বাচনের আহ্বান শিবির সাধারণ সম্পাদকের

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৩

অ
দ্রুত ছাত্র সংসদের নির্বাচনের আহ্বান শিবির সাধারণ সম্পাদকের

ছবি : বাংলাদেশের খবর

অতি দ্রুত দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, এতে শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া প্রশাসনের কাছে উপস্থাপন করতে পারবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব পরিদর্শন শেষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। 

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা আহ্বান জানাই, দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন নীতিমালা তৈরি করে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য। অতি দ্রুত ছাত্ররা যেন তাদের নেতৃত্ব বাছাই করতে পারে। তাদের দাবি-দাওয়া প্রশাসনের কাছে উপস্থাপন করতে পারে। ক্যাম্পাসের কল্যাণমুখী কাজ ও পরিবেশ দিতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা গঠন করা নেই, যার অধীনে নির্বাচনটি হবে। হতে পারে, সে কারণেই কিছু ছাত্র সংসদ নির্বাচনে কালক্ষেপণ হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, তারা এ ব্যাপার দ্রুত পদক্ষেপ নেবে বলে আমাদের ধারণা ও বিশ্বাস। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আমাদের মেসেজ প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম এবং সেক্টেটারি মো. রিয়াজুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জান্নাতুন নাইম/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন