Logo

ক্যাম্পাস

মেসে ঝুলছিল জবি শিক্ষার্থীর মরদেহ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:১৬

অ
মেসে ঝুলছিল জবি শিক্ষার্থীর মরদেহ

রাজধানীর পুরান ঢাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) ভোররাতে পুরান ঢাকার সুত্রাপুর থানাধীন কাঠেরপুল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের নাম সাবরিনা রহমান শাম্মী। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ জবি শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর মিডফোর্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ  তাজাম্মুল হক বলেন, ‘ভোর পাঁচটায় ঘটনা শোনা মাত্রই আমি সূত্রাপুর থানায় গিয়েছি। প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি বুয়েটের এক শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আসল ঘটনা জানার জন্য পুলিশ মরদেহটি হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে খুব দ্রুতই তাকে তার গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে।’

জান্নাতুন নাইম/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন