Logo

ক্যাম্পাস

সাত কলেজের সোমবারের সব পরীক্ষা স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:১৮

অ
সাত কলেজের সোমবারের সব পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সোমবারের (২৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদন পরিপ্রেক্ষিতে সাত কলেজের সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।’

উল্লেখ্য, গতকাল সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. তানভীর আহমেদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তোলেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বাসভবন ঘেরাও করতে গেলে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের আহ্বান জানান ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক এ কে এম ইলিয়াস। যার প্রেক্ষিতেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন