ঢাবি-৭ কলেজ সংঘর্ষ : ঢাকা কলেজ শিক্ষার্থীদের ৫ দাবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২০:১২
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি আহত ঢাকা কলেজের শিক্ষার্থী মো. রাকিবসহ তার সহপাঠীরা ৫ দফা দাবি জানিয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কেবিনে সংবাদ সম্মেলন করে দাবি পেশ করেন তারা।
দাবিগুলো হলো
১.আইনশৃঙ্খলার অবনতি করে পরিকল্পিতভাবে হামলার দায় সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্পটে হামলার নেতৃত্ব
দেওয়া সবাইকে স্থায়ীভাবে প্রত্যাহার করতে হবে।
২. যেহেতু প্রো-ভিসি মামুনের অসদাচরণের কারণে এই মব সৃষ্টি হয়, ফলে শিক্ষার্থীরা আহত হয়, তাই প্রো-ভিসি
মামুনকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
৩. পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে যেসব আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন আওয়ামী প্রেতাত্মারা
হামলার পরিকল্পনা করে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে।
৪. যেসব শিক্ষা বর্ষের শিক্ষার্থীর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম চলমান আছে তাদের
শিক্ষা কার্যক্রমে কোনো প্রকার সমস্যা যেন না হয়, সেই দিকে ইউজিসি এবং সরকারের দৃষ্টি রাখতে হবে।
৫. অতি দ্রুত সময়ের মধ্যে ৭ কলেজের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত রূপরেখার
বন্দোবস্ত করতে হবে।
এআই/এমজে

