Logo

ক্যাম্পাস

জবি উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি গৌরব, সম্পাদক অপি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:৫৫

অ
জবি উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি গৌরব, সম্পাদক অপি

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংসদের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সলগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের গৌরব ভৌমিককে সভাপতি এবং একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আমরিন জাহান অপিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪০৩ নং রুমে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি অমিত রঞ্জন দে এবং নাজমুল আজাদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নব গঠিত কমিটির সহ-সভাপতি হলেন হালিমা আক্তার বৃষ্টি, ব্রজো গোপাল রায় এবং রাজিন মোহাম্মদ বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আবিদুল হক রাহাত, কোষাধ্যক্ষ পদে সংযুক্তা রায়, ছয় সদস্য বিশিষ্ট সম্পাদক মণ্ডলীতে আছেন খাদিজা তুল কুবরা, তীর্থ মন্ডল রকি, আরিফ হাসান হৃদয়, শুভ্রা তালুকদার, মৌমিতা রানী সূত্রধর এবং পুষ্পিতা লোধ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক, যিনি উদীচীর কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস প্রদান করেন।

নব গঠিত কমিটির সকলকে শপথ পাঠ করান বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় প্রতিনিধি অমিত রঞ্জন দে। নবনির্বাচিত সভাপতি গৌরব ভৌমিক বলেন, ‘প্রগতিশীল চিন্তাধারার সংগঠন উদীচী জবি সংসদের নবনির্বাচিত সভাপতি হিসেবে আমার সর্বপ্রথম ও সর্বপ্রধান দায়িত্ব হবে ক্যাম্পাসকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করা। উদীচী জবি সংসদের যে সুনাম আমাদের পূর্বসূরিরা অর্জন করে গেছেন তার ধারা অব্যাহত রাখা।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমরিন জাহান অপি বলেন, ‘আমাদের সংগঠন উদীচী সবসময় সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখেছে এবং সামনের দিনগুলোতে আমরা এই ধারাবাহিকতায় আমাদের কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করছি।’

জান্নাতুন নাইম/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন