Logo

ক্যাম্পাস

ইবি‌তে প্রক্টর ও শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৬

অ
ইবি‌তে প্রক্টর ও শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাসে সিট নিয়ে বিরোধের শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ অন্তত পাঁচজন শিক্ষক–শিক্ষার্থী আহত হয়েছেন। 

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় শিক্ষার্থীরা, 'শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না', 'শিক্ষকদের অপমান, সইবে নারে ইবিয়ান', 'সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও' ইত্যাদি স্লোগান দেন। 

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও আল–হাদিস বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের ওপর উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত হামলা করা হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি দ্রুত সুষ্ঠু তদন্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা মুবাশ্বির আমিন বলেন, ‘গতকালের (শনিবার) বিষয়টি মীমাংসা হ‌ওয়ার পরও আক্রমণ হয়েছে। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই। যারা এই হামলার সাথে জড়িত, তাদের বহিষ্কার‌ না করা পর্যন্ত আন্দোলন চলবে।’ 

মাসুম শাহরিয়ার/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন