Logo

ক্যাম্পাস

শিক্ষকদের ওপর হামলা নিন্দনীয় ও অনভিপ্রেত : ইবি ছাত্রদল

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৭

অ
শিক্ষকদের ওপর হামলা নিন্দনীয় ও অনভিপ্রেত : ইবি ছাত্রদল

সংঘর্ষের ঘটনার ছবি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসের আসন নিয়ে বিরোধের জেরে শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামানসহ অন্তত পাঁচজন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘শনিবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসে আসন নিয়ে আইন বিভাগ ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ মীমাংসার চেষ্টা করা হলেও উত্তেজনা বৃদ্ধি পেলে পুনরায় সংঘর্ষ শুরু হয়। এর জেরে দুই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষক ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান এবং আল-হাদিস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের ওপর হামলা চালান, এতে তারা আহত হন।’

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মো. মাসুদ রুমী মিথুন বলেন, ‘শিক্ষকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

মাসুম শাহরিয়ার/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন