Logo

ক্যাম্পাস

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০

অ
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিকটস্থ উন্মুক্ত প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত দর্শকরা খেলা উপভোগ করেন।

রাত ১০টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পরিসংখ্যান বিভাগ গণিত বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

উপাচার্য বলেন, সুস্থ ও সুন্দর জীবনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি দেহ ও মনকে প্রফুল্ল রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি অংশগ্রহণকারী সকল দল ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন। 

এইচকে/ 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন