Logo

ক্যাম্পাস

ইবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮

অ
ইবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

তদন্ত কমিটিতে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদেরকে আহ্বায়ক ও তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক শেখ আব্দুর রউফ।

অফিস আদেশে বলা হয়, গত ১ ও ২ ফেব্রুয়ারি আইন বিভাগ ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত শৃঙ্খলা পরিপন্থি ঘটনার কারণ ও তথ্য উদঘাটন করে দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল কাদের বলেন, ‘আমি চিঠি পেয়েছি। পরবর্তীতে সবার সাথে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।’

মাসুম শাহরিয়ার/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন